নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাবরাং মন্ডলপাড়ায় ফের ৭৮হাজার ই*য়া*বা সহ নারী আটক-১

টেকনাফের সাবরাং মন্ডলপাড়া এলাকা থেকে ফের ৭৮হাজার ই*য়া*বা সহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবরাং মন্ডলপাড়া এলাকার জনৈক মোহাম্মদ আয়ুব এর বসত বাড়ীতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট ২০২৩ তারিখ ভোর অনুমান ০৪:৩০ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে রহিমা খাতুন নামে একজন মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার বসত ঘরের শয়ণকক্ষে খাটের নিচে সাদা প্লাষ্টিকের বস্তার ভেতরে মাদকদ্রব্য ইয়াবা মজুদ রয়েছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির বসত ঘর তল্লাশী করে সর্বমোট ৭৮,০০০ (আটাত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মহিলা মাদক কারবারীর বিস্তারিত পরিচয় রহিমা খাতুন (৩৯), স্বামী-মোহাম্মদ আয়ুব, পিতা-মৃত আবুল হাসেম, মাতা-মৃত মাবিয়া খাতুন, সাং-সাবরাং মন্ডলপাড়া, ওয়ার্ড নং-০৪, ইউনিয়ন-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর একজন মাদক কারবারী দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

উল্লেখ্য আগেরদিন একই এলাকা থেকে ৮০ হাজার ইয়াবা সহ একজন মাদক কারবারীকে আটক করেছিল র‌্যাব।

Tag
আরও খবর