নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

কক্সবাজারের টেকনাফে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক তরুণী। গতকাল সন্ধ্যা থেকে টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন পল্লান পাড়া এলাকার প্রেমিক আনসারুল আহমেদ এর বাড়িতে অবস্থান নিয়েছেন তরুণী।


প্রেমিক আনসারুল আহমেদ ওই এলাকার আব্দুল সালামের ছেলে। ভুক্তভোগী ওই তরুণী টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের গ্রামের বাসিন্দা। তারা দুইজনই দীর্ঘ ৬ বছর ধরে শারীরিক ও অনৈতিক প্রেমের সম্পর্ক রয়েছে। ঘটনার পর থেকে প্রেমিক আনসারুল পারিবারিক চাপের কারণে বাড়ি থেকে পালিয়ে গেছেন। এ বিষয়ে ভুক্তভোগী তরুণীর পিতা বাদি হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগও দায়ের করছেন।


ওই তরুণী জানান, দীর্ঘ ৬ বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন হোটেলে আনসারুল আমাকে একাধিকবার শারীরিকভাবে মিলন করে।



সম্প্রতি বিষয়টি তার পরিবারও জেনে যায়। এরপর থেকেই আনসারুল বিয়ের জন্য বাড়িতে চাপ দিচ্ছিলেন। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। বছর দেড়েক আগে তিনি বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি অবগত করে। এর অগোচরে আরেকটি মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছে পরিবার তাই আনসারুল তার বাড়িতে আমাকে চলে আসতে হবে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দেন। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে । তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই তরুণী।



পলাতক থাকায় প্রেমিক আনসারুল আহমেদ এর সাথে বার-বার মোবাইলে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি এবং বাড়িটি তালা ঝুলানো দেখা গেছে।



স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার লাইলা বেগম জানান- দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক জের ধরে বিয়ের দাবিতে এক তরুণী আমাদের এলাকার আব্দুল সালামের বাড়িতে এসেছে পরে বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল ফারুকসহ গণ্যমান্য ব্যক্তিরা বসে সমাধানের চেষ্টা করেছিলাম। সালিশে আব্দুল সালাম ও তার ছেলের বউ হিসেবে মেনে নিবে না বলে জানিয়েছেন। তবে ২ লক্ষ টাকার বিনিময়ে মেয়েকে চলে যেতে বলেন। এতে মেয়ে’র পরিবার রাজি হয়নি।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী জানান, বিষয়টি আমি শুনেছি। মেয়েটিকে উদ্ধারের পুলিশকে বলা হয়েছে এবং পুলিশ যাবে।


টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জোবাইর সৈয়দ জানান, বিষয়টি আমি অবগত নয়। অভিযান দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

Tag
আরও খবর