নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় চেকপোস্ট বসিয়ে ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।


গ্রেফতার রেজাউল করিম টেকনাফ সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার সৈয়দ করিমের ছেলে।


কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) শাখার আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, সোমবার সন্ধ্যায় জানা যায় শাহপরীর দ্বীপ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকযোগে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশে টেকনাফের দিকে যাচ্ছেন।


এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিএসসির একটি আভিযানিক দল শাহপরীর দ্বীপ থেকে জালিয়াপাড়া পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসায়। এক পর্যায়ে একটি অটোরিকশা সন্দেহজনকভাবে কৌশলে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টাকালে র‌্যাব রেজাউল করিম নামে একজনকে আটক করে। পরে অটোরিকশা তল্লাশি করে ৭০ হাজার ইয়াবা উদ্ধার এবং ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।


তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ঐ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর