নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মদ-বিয়ারসহ আটক-১

কক্সবাজারের টেকনাফ থানাধীন জিনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৩০ ক্যান বিয়ার ও ৩৫ বোতল বিদেশী মদের

বোতল উদ্ধার করা হয় র‌্যাব-১৫। এসময় জড়িত এক কিশোরকে আটক করেছে ।


আটককৃত কিশোর হলেন,টেকনাফ সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড ঝিনাপাড়া (আব্দুল্লার বাড়ি) এলাকার আব্দুল আহমেদ ওরফে আব্দুল্লাহ এর ছেলে মোঃ জুয়েল (১৫)।



কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,শনিবার (১৯ আগস্ট ) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত ঝিনাপাড়া এলাকার জনৈক আব্দুল আহমেদ ওরফে আব্দুল্লাহ’র বসত বাড়ীতে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল জুয়েল নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত মাদক কারবারীর বসত ঘরের তল্লাশী করে খাটের নিচে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে সর্বমোট ৩৩০ ক্যান বিয়ার (প্রতিটি ক্যানের গায়ে ইংরেজীতে ANDAMAN GOLD ALC 5% ABV LAGER BEER, PRODUCT OF MYANMAR লেখা আছে) ও ৩৫ বোতল বিদেশী মদ (যার প্রতিটির গায়ে ইংরেজীতে GLAN MASTER FINEST BLENDED WHISKY 43% VOL 70 CLলেখা আছে) উদ্ধার করা হয়।

ধৃত মাদক কারবারী জানায়, সে বেশ কিছুদিন যাবৎ মাদকদ্রব্য বিয়ার ও বিদেশী মদ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।



তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশী বিয়ার ও মদসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর