নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ৫ লাখ ইয়াবাসহ ৫ কেজি আইস উদ্ধার

টেকনাফে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।


মঙ্গলবার (১৫ আগস্ট) নাফ নদীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সমূহ উদ্ধার করতে সক্ষম হন।


বুধবার (১৬ আগস্ট) বিকাল ৩ টায় সংবাদ ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত) কর্নেল মো. জিল্লাল হোসেন ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে জানান, মিয়ানমার থেকে মাদক আসার গোপন সংবাদ পেয়ে বিজিবি জওয়ানরা কয়েকটি উপদলে নাফ নদীতে কৌশলগত অবস্থান করে। এক পর্যায়ে একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় অবস্থানরত চোরাকারবারীরা বিজিবি’র টহলদলের উপস্থিতি টের পেয়ে নাফ নদীতে লাফিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের সীমানায় পালিয়ে যায়।


এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ৬ টি প্লাষ্টিকের ব্যাগে মোড়ানো প্যাকেট উদ্ধার করে টহলদল। পরে প্যাকেটের ভিতর হতে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫ লাখ পিস ইয়াবা অবস্থায় উদ্ধার করা হয়। মাদক কারবারীদের আটকের জন্য অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।



রিজিয়ন কমান্ডার (ভারপ্রাপ্ত) কর্নেল মো. জিল্লাল হোসেন আরো জানান, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালানরোধে সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে আসছে। বড় বড় মাদকের চালান আটকের সময় আসামি না থাকার প্রশ্নে তিনি বলেন, বিজিবির অবস্থান টের পেলে পাচারকারী দল কৌশলে শূণ্য লাইন অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে চলে যাওয়ার ফলে আটক করা সম্ভব হচ্ছে না। তবে মিয়ানমারের সংশ্লিষ্টদের সাথে কথা বলে যৌথ অভিযানের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি।


এছাড়া রামু সেক্টর কমান্ডার কর্ণেল মো. মেহেদী হোসাইন কবীর ও টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর