গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন উওর জালিয়াপাড়া ০৭ নং ওয়ার্ড এলাকায় পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সোমবার ১৪ আগস্ট ২০২৩ তারিখ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার- লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক সকাল ১১৩০ ঘটিকায় টেকনাফ থানাধীন উওর জালিয়াপাড়াস্থ বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নদীর পাড়ে ০১ টি বসবাস অযোগ্য জরাজীর্ণ ঝুপড়ি বাড়ীতে তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে অভিনব কায়দায় মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের টেপ দ্বারা মোড়ানো ০২ টি প্যাকেট হতে ১,৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
১৮ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
২০ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
৪০ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪০ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
৫৩ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭৭ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে