নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক-১

কক্সবাজার-টেকনাফের মহাসড়কে ইজিবাইক (টমটম) চালকের আড়ালে ইয়াবা পাচার করার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।


আসামি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের

১নং ওয়ার্ড আকবর পাড়ার আবু তাহেরের ছেলে নুরুল মোস্তফা (২২)।


সোমবার (১৪ আগস্ট) ভোররাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রঙ্গীখালি মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে থেকে ইজিবাইক (টমটম) যোগে ইয়াবা পাচার করার সময় তাকে আটক করা হয়।


এ বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইয়ুম চৌধুরী।


তিনি বলেন,গোপন সুত্রে জানতে পারি ইজিবাইক (টমটম) চালকের আড়ালে নুরুল মোস্তফা (২২) নামের এক যুবক দীর্ঘদিন ধরে হাইওয়ে সড়ক দিয়ে ইয়াবা পাচার করে আসছিল। সবর্শেষ ওই যুবক সোমবার(১৪ আগস্ট) ভোররাতে ইজিবাইক (টমটম) নিয়ে হ্নীলা স্টেশনের দিকে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।


তিনি আরও বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর