নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অপহরণ করতে এসে ২ রোহিঙ্গা জনতার হাতে আটক

অপহরণ করতে এসে জনতার হাতে আটক হলো দুই রোহিঙ্গা অপহরণকারী। টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজারের আব্দু মালেকের ঘোনা নামক স্থানে এলাকাবাসী দুই রোহিঙ্গা আটক করে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় শাহ আলমের দুই ছেলে আবছার ও তার ছোটভাই পাহাড় থেকে নিজেদের পালিত গরু নিয়ে বাড়ী ফিরছিলো।এসময় আব্দুল মালেকের ঘোনার কাছে আসলে আবছার কে অপহরণকারীরা ধরে বেঁধে ফেলে।এসময় ছোট ভাই চিৎকার করলে তাদের পেছনে থাকা বাবা শাহআলম এসে দুই রোহিঙ্গাকে ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে। স্থানীয় জনতাও যোগ দেয় শাহ আলমের সাথে। তারপর চলে উত্তম মাধ্যম। ঘটনার বর্ননা দিতে গিয়ে শাহ আলম বলেন, বিকেল ৪ টার দিকে এঘটনা ঘটে। গরুসহ বাড়ী ফেরার পথে তার বড়ছেলেকে অপহরনকারিরা বেঁধে ফেলার পর ছোটছেলের চিৎকার শুনে দৌড়ে এসে অপহরনকারীদের ধাওয়া করি এসময় পাশের বাগানে কর্মরত শ্রমিকরাও সাথে যোগ দেয়, একপর্যায়ে দুই অপহরনকারীকে ধরে ফেলি।



পরে পুলিশে খবর দেয়া হয়।জানা গেছে অপহরনকারীরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।


হোয়াইক্যং পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোকনুজ্জামান বলেন,জনতার সহযোগীতায় দুই রোহিঙ্গা কে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে, তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর