নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফে শীলখালি চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেট কার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


আটককৃত চালক টেকনাফ পৌরসভার কুলাল পাড়া বর্তমানে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাজির পাড়ার মো. রশিদের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৮)।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শনিবার (২৯ জুলাই) সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ অথবা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশি কার্যক্রমে নজরদারি বৃদ্ধি করা হয়। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি তল্লাশিকালীন প্রাইভেটকারের চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন প্রাইভেটকার মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে উক্ত চালকের স্বীকারোক্তিতে প্রাইভেটকারের চালকের সীটের ডান পার্শ্বে বডির ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটককৃত আসামির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে বর্ণিত প্রাইভেট কারটিও আটক করা হয়। জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ সড়কপথ ব্যবহার করে টেকনাফ থেকে কক্সবাজারে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে।



তিনি আরো জানান, আটককৃত আসামিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং প্রাইভেটকারসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


উল্লেখ্য যে,গতকাল শুক্রবার(২৮ জুলাই) টেকনাফ শীলখালি চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি প্রাইভেটকার এবং ১টি মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। এ সময় টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তর জালিয়া পাড়ার আবদুল গনির ছেলে মো. উছমান গনি(২০) নামে এক চালককেও আটক করা হয়। টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত প্রাইভেট কারের মধ্যে চালকরা নিয়মিত ইয়াবার বড় বড় চালান বহন করে আসছে।

Tag
আরও খবর