নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাফ নদীর জেটিতে ঘুরতে গিয়ে লাশ হল শিশু

দুই ভাই ঘুরতে গিয়েছিল নাফ নদীর জেটিতে। সেখান থেকে এক ভাই হাফেজুর রহমান (১০) পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। একদিন পরে জেটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে।


শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরির দ্বীপের নাফ জেটি সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টায় পানিতে পড়ে নিখোঁজ হয়েছিল ওই শিশু।


শিশু হাফিজুর রহমান উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনারপাড়া এলাকার মনজুর আলমের ছেলে।


শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারেক মাহমুদ জানান, শিশু হাফেজুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এদিকে নিহত শিশুর বাবা জানান, সন্ধ্যার পর ছেলে ফিরে না আসলে খোঁজ নিতে জেটিতে গেলে জানতে পারি হাফিজ পানিতে পড়ে গেছে। পরে ডুবুরির দল তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

Tag
আরও খবর