নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হ্নীলায় অপহৃত শিশু শিক্ষার্থীর মরদেহ তার মাদ্রাসার টয়লেটের পাশ থেকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফ হ্নীলা থেকে অপহৃত ফারিহা জান্নাত(০৯) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মরদেহ একটি মাদ্রাসার টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (২৮জুলাই) বেলা সাড়ে ৪টার দিকে উপজেলা হ্নীলা দারুস্সুন্নাহ মাদ্রাসার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত শিশু শিক্ষার্থী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদারপাড়ার ছানা উল্লাহর মেয়ে। সে হ্নীলা দারুস্সুন্নাহ মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়েন।


এর আগে বৃহস্পতিবার (২৭জুলাই) সন্ধ্যায় নিজ বাড়ির সামনের রাস্তা থেকে ফারিহা জান্নাতকে তুলে নিয়ে যায় দুবৃর্ত্তরা। তারপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রাতে হঠাৎ অপহৃত শিশুর বাবার মোবাইল নম্বরে একটা অপরিচিত কল আসে। সে নম্বর থেকে মেয়ের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। আজ বিকেলের দিকে তার মাদ্রাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।


তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনের রাস্তা থেকে ফারিহা জান্নাতকে তুলে নিয়ে যায় দুবৃর্ত্তরা। তারপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে তার পিতার নাম্বারে অপরিচিত কল আসে। সে নম্বর থেকে মেয়ের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। পরে বিষয়টি আমাকে জানালে আমি প্রশাসনকে অবগত করি । পরে আজ খবর পাই যে ফারিহার মরদেহ তার নিজ মাদ্রাসার টয়লেটের পাশে পড়ে থাকতে দেখতে পাই। পরে পুলিশ ও র‌্যাব মরদেহ উদ্ধার করে।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, অপহৃত শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমি নিজেই ঘটনা স্থলে যাচ্ছি। আপাতত কিছু বলা যাচ্ছে না। ঘটনা তদন্ত করে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর