নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে মাদ্রাসা ছাত্রী অপহরণ, পাচঁ লাখ টাকা মুক্তিপন দাবি

টেকনাফের হ্নীলা দারুসসুন্নাহ মাদ্রাসার নূরানী বিভাগের ফারিহা আক্তার (৮) নামের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন তার পরিবার। পরে ভিকটিমের পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করছেন করেছেন অপহরণকারীরা।


বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের হ্নীলা বাজার থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে বিষয়টি জানিয়েছেন ভিকটিমের মা জেসমিন আক্তার।



অপহৃত কিশোরী ফারিহা আক্তার (৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড মৌলভী বাজারের ছানা উল্লাহ এর মেয়ে।


ভিকটিমের মা জেসমিন আক্তার বলেন, বৃহস্পতিবার রাত ৭টার দিকে আমার মেয়ে ফারিহা হ্নীলা পশ্চিম সিকদার পাড়া তার চাচির বাড়ি থেকে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে আমার কাছে ফোন করে মুক্তিপন হিসাবে ৫ লাখ টাকা দাবি করছেন অপহরণকারীরা। এঘটনার পর রাতে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তবে এখনো পর্যন্ত আমার মেয়ের কোন সন্ধান মেলেনি।


এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ফারিহা(৮) নামের মাদ্রাসা পড়ুয়া ছাত্রী অপহরণের শিকার হয়েছে বলে একটি অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর তাকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।



উল্লেখ্য, গত ৮ মাসে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে জেলে, কৃষক, টমটম (ইজিবাইক) চালক, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, ব্যবসায়ী সহ ১০০ জনের অধিক ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন। এরপরে টমটম (ইজিবাইক) চালক সহ ৪জন ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপন না পেয়ে তাদের হত্যা করা হয়েছিল। আর যারা অপহরণের শিকার হয়েছিল তারা প্রত্যেকে অপহরণকারী সন্ত্রাসীদের মোটা অংকের মুক্তিপনের টাকা দিয়ে বাড়িতে ফেরত আসেন।

Tag
আরও খবর