নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি,আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে টেকনাফে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি,আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে


টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১ টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।


উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সফল চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।


আলোচনা সভা


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশেষ অতিথি ছিলেন মো. এরফানুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা জহির হোসেন এমএ।মৎস্যজীবীর পক্ষ থেকে বক্তব্য রাখেন,সফল মৎস্য চাষি জালাল উদ্দীন, হোয়াইকং চিংড়ি উৎপাদনকারী ও সরবরাহকারী সমিতির সভাপতি শফিক আহমদ।


প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, অন্যান্য জায়গার মত জাতীয় মৎস্য সপ্তাহ সুন্দর আয়োজনে সম্পন্ন করায় টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তরসহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সভাপতির সমাপনী বক্তব্যে বলেন, টেকনাফ একটি মৎস্য জোন হিসেবে পরিচিত এবং এখানে প্রাকৃতিক সম্পদের ভরপুর। আল্লাহ তালা অফুরন্ত নেয়ামত এ অঞ্চলে প্রদান করে মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যবস্থা করে দিয়েছেন। এতো নেয়ামত থাকার পরও কেন? অবৈধ পথে পা বাড়াবো।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,নৌ-পুলিশ,উপজেলা মৎস্যজীবী জেলে,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষি জালাল উদ্দীন ও মৎস্য সমাজভিত্তিক শ্রেষ্ঠ সংগঠক হিসাবে সাব্বির আহমদকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্ত করা হয়।

Tag
আরও খবর