নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেশী-বিদেশী চক্রের ষড়যন্ত্রের জবাব দিতে শেখ হাসিনা কে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে: কক্সবাজার – ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুল বশর

বাংলাদেশ আওয়ামী লীগ সাবরাং ইউনিয়নের আওতাধীন ১,২ ও ৩ ওয়ার্ড শাখার কর্মীসভা বিকাল ৩ টায় মুন্ডার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে


আলহাজ্ব সোনা আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল ফায়সাল সুমন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কক্সবাজার – ৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ নুরুল বশর, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ।


আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা জহির হোসেন এমএ, আবুল কালাম, আহমদ হোসেন, সাইফুদ্দিন খালেদ, এজাহার মিয়া, ইউছুপ ভূট্রো,এড,মাহমুদুল হক, অলী আহমদ, আব্দুর রহিম লক্কু, ওয়ার্ড সভাপতি শামসুল আলম, আবুল কালাম, সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক মনির আহমদ, আবদুল কুদ্দুস, জাফর আলম লেদু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মুন্না প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল বশর বলেন, দেশী বিদেশী চক্র আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য দেশকে পিছিয়ে নেয়া। পাকিস্তান- শ্রীলংকার মতো দেশকে ধ্বংস করা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলছে সেটা তাদের সহ্য হচ্ছে না। এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে উন্নয়নের ধারা অবযাহত রাখতে আবারো নৌকা তথা আওয়ামীলীগকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।


প্রধান বক্তার বক্তব্যে মাহবুব মোর্শেদ বলেন, আওয়ামীলীগ মানে উন্নয়ন, আওয়ামীলীগ মানে সমৃদ্ধি তাই দেশের উন্নয়নে আওয়ামীলীগ ও নৌকার বিকল্প নেই। তাই আবারো দেশের মানুষের স্বার্থে নৌকাকে বিজয়ী করতে হবে।

Tag
আরও খবর