নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে বিজিবি চেকপোস্টে প্রাইভেট কার থেকে ইয়াবা উদ্ধার, আটক-১

কক্সবাজারের টেকনাফে শীলখালি চেকপোস্ট প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবাসহ রাকিবুল ইসলাম (২১) নামে এক চালককে আটক করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি প্রাইভেট কার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


আটককৃত চালক হলেন, টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মৃত নজির আহমদের ছেলে রাকিবুল ইসলাম (২১)।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শুক্রবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোস্টের একটি টহলদল শীলখালী চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত কারটি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় চালকের শরীর এবং গাড়িটি চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালকের স্বীকারোক্তিতে উক্ত প্রাইভেট কারের পিছনের চাকার উপরে অভিনব পদ্ধতিতে কসটেপ দ্বারা ফিটিং অবস্থায় ৫টি পোটলা থেকে ১১ হাজার


৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত চালকের কাছ থেকে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে বর্ণিত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।


তিনি আরো জানান,আটককৃত চালককে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, প্রাইভেট কার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর