নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ফাঁকা গুলিবর্ষণ করে এক ব্যক্তিকে অপহরণ, গ্রেপ্তার ৩

কক্সবাজারের টেকনাফে ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এক যুবককে অপহরণ করেন। এ ঘটনায় অ়ভিযুক্ত ৩ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগীর বড় ভাই মো. ফরিদ আলম।


অপহৃত ভুক্তভোগী টেকনাফের হ্নীলা ইউনিয়ন লেদা এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮)।সেই পেশায় একজন পোল্ট্রি ফার্ম ও মুদি দোকানদার।


গ্রেপ্তারকৃরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা হোসাইন আহমদের ছেলে মুহিব উল্লাহ (২৫), একই উপজেলার মুচনী এলাকার তাজর মল্লুকের ছেলে সুলতান আহমদ (৪৫) ও রামুর ছব্বির আহমদের ছেলে মো. রাশেদুল (২৪)।


রবিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার থেকে তাকে অপহরণ করা হয়।


অপহৃত ভুক্তভোগীর বড় ভাই ফরিদ আলম বলেন, আমার ছোট মো. জাহাঙ্গীর আলম বিকালে ফুটবল ম্যাচ খেলেন,খেলা শেষে লেদা বাজারস্থ একটি দোকানের সামনে স্থানীয় লোকজনদের সাথে কথা বলছিল। রাত যখন সাড়ে ১০ বাজে তখন হঠাৎ করে একটি কালো রংয়ের নোহা গাড়ি এসে অস্ত্র টেকিয়ে আমার ভাইকে গাড়িতে তুলার চেস্টা করেন।উপস্থিত থাকা লোকজন বাধাঁ দিলে অস্ত্রধারী সন্ত্রাসীরা ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে,উপস্থিত লোকজনদের মাঝে ভীতি সৃষ্টি করেন। তখন তারা আমার ভাইকে গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল থেকে তারা চলে যায়।



পরবর্তী আমরা বিভিন্ন জায়গায় খবর দিয়ে হোয়াইক্যং নয়াবাজার এলাকায় নোহা গাড়িটা আটকানো হয়।সেখানে তিনজন অপহরণকারী ছিল তাদেরকে আটক করা গেলেও ওই গাড়িতে আমার ভাইয়ের দেখা মেলেনি। এখনো পর্যন্ত আমার ভাই অপহরণকারীদের কবলে রয়েছে।


টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, টেকনাফের লেদা বাজার থেকে রাতে মো. জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে অপহরণ হয় বলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হলে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়।


পরবর্তীতে স্থানীয় লোকজন তিনজন লোককে আটক করে আমাদের কাছে সোপর্দ করেন। আমরা আটককৃত তিনজনকে জিজ্ঞেসাবাদ করতেছি।এবং অপহৃত ভুক্তভোগীকে উদ্ধারে একাধিক পুলিশের টিম কাজ করছেন বলে ওসি জানায়।


উল্লেখ্য, বিগত ৬ মাসে টেকনাফ উপজেলায় শতাধিক লোকজন অপহরণের শিকার হয়েছেন। অপহরণের পর মুক্তিপণ দিতে না পেরে টমটম (ইজিবাইক) চালকসহ ৪জন খুন হয়েছেন।

আরও খবর