নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হ্নীলা উম্মে সালমা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

 হ্নীলা উম্মে সালমা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


১৫ জুলাই ২০২৩ ইং রোজ শনিবার হ্নীলা উম্মে সালমা রা. ইসলামিয়া মহিলা মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষা-২৩ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জনাব জসিম উদ্দিন রনি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব খোরশেদ আলম, সমাজসেবক জনাব নুরুল ইসলাম ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা আবু বকর। বক্তৃতায় তাঁরা শিক্ষার্থীদের ফলাফলের ভূয়সি প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করার উৎসাহ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ এনামুল হক মনজুর। সভাপতির বক্তব্যে তিনি ফলাফলের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং সার্বক্ষণিক মাদরাসার পাশে থাকার জন্য পরিচালনা কমিটির দায়িত্বশীল এবং অভিভাবক-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনূষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা আলি আহমদ, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা শাহজাহান, এরফানুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী জোবায়ের আহমদ, মাওলানা আতাউল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিগণ কৃত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Tag
আরও খবর