নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগ ৪নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়নের আওতাধীন ০৪ নং ওয়ার্ড শাখার কর্মী সভা আজ ১৪ জুলাই বিকাল ৩ টায় পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ড সভাপতি মৌলভী গোলাম মোস্তফার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।


প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল বশর। প্রধান বক্তৃতার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ।


এতে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম সিকদার, হোসেন আহমদ মেম্বার, হামজালাল মেম্বার, মোঃ ইউছুপ ভূট্রো,মোস্তাক আহমেদ, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাসেদ মাহমুদ আলী চেয়ারম্যান,সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার, মাষ্টার নজির আহমদ,শামসুদ্দিন ও ডাঃ নুর মোহাম্মদ প্রমূখ।



প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল বশর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধিনেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। তাই দলীয় নেতাকর্মীদের সেভাবেই প্রস্তুতি গ্রহনের জন্য তিনি আহবান জানান। পাশাপাশি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বর্তমান সরকারের যে উন্নয়ন তা জনগনের কাছে তুলে ধরে নৌকা মার্কার সমর্থনে মানুষকে উদ্ধুদ্ধ করার আহবান জানান।


মাহবুব মোর্শেদ বলেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ অতীতের যে কোন সময়ের চেয়ে অত্যন্ত ঐক্যবদ্ধ ও সুশৃংখল ভাবে এগিয়ে চলছে। এই ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ হারাতে পারবে না।

Tag
আরও খবর