নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‍্যাবের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আটক

কক্সবাজার টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া এলাকায় র‍্যাবের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আটক করা হয়েছে।


বুধবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আব্বাস গনি (৩৫) টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ কাঞ্জরপাড়া এলাকার শফি উদ্দিনের ছেলেকে গ্রেফতার করা হয়।


কক্সবাজার র‌্যাব-১৫ এর সহ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল ইসলাম পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এতথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল আসছিল। আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ থানার মামলা নং-৩৫, তাং ২০/১১/২০১৬ খ্রিঃ, ১৮৬০ সনের পেনাল কোড দঃ বিঃ ১৪৩/৪৪৭/৩২৩/৩৫৪/৩৭৯/৫০৬(২) ধারায় মামলা রয়েছে।


সহ-অধিনায়ক আরোও বলেন, অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।


গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর