নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফকে ভূমিহীন-গৃহহীন মুক্ত এলাকা ঘোষণায় টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

টেকনাফ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।



বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুবীর কুমার দত্ত ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী।


জানা যায়, সব মিলিয়ে টেকনাফ উপজেলায় ৫২৩ জন উপকারভোগীর গৃহনির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তার মধ্যে ৪৫৯ টি ঘর উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাকী ৬৪টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের বুঝিয়ে দিয়ে টেকনাফকে ভূমিহীন-গৃহহীন মুক্ত এলাকা ঘোষণা দিবেন বলে জানা যায়।

Tag
আরও খবর