নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ টেকনাফের নাহিদ ও মান্নান আটক

কক্সবাজার থেকে উড়োজাহাজে আসা দুই যাত্রীর কাছ থেকে ইয়াবা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। কক্সবাজারের টেকনাফের বাসিন্দা আব্দুল মান্নান খাঁন এবং নাহিদ শিকদারকে এই অভিযোগে আটক করেছে পুলিশ।


সোমবার রাতে তারা বেসরকারি এয়ারলাইনস নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। পরে তাদের ইয়াবাসহ আটক করা হয়।


মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।


পুলিশ কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তারা নভোএয়ারের ভিকিউ-৯৩৬ ফ্লাইটে ঢাকায় আসেন। তাদের কাছে ইয়াবা রয়েছে এমন তথ্য আগেই ছিল। তারা এপিবিএনের চোখ ফাঁকি দিতে ফ্লাইট থেকে নেমে আলাদা আলাদাভাবে বের হয়ে যাচ্ছিলেন। তবে গোয়েন্দা সদস্যদের হাতে তারা আটক হন।


জিয়াউল হক জানান, নাহিদ শিকদারকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী এলাকা থেকে এবং আব্দুলকে মান্নানকে ১ নাম্বার আন্তর্জাতিক টার্মিনালের পার্কিং এলাকা থেকে আটক করা হয়। এরপর যাত্রীদের এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় যাত্রী আব্দুল মান্নান তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি প্যাকেটে রাখা ৯৩৭ পিস এবং যাত্রী নাহিদের কাছ থেকে এক হাজার ৪৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এপিবিএন কর্মকর্তা জানান, এর আগেও ২০২০ সালে চট্টগ্রামের সাতকানিয়া থানার অভিযানে নাহিদ ইয়াবাসহ আটক হয়েছিলেন। তার নামে মামলা রয়েছে। তিনি জামিন পেয়ে কারাগার থেকে বের হয়ে আবার এই কাজ শুরু করেছেন।


উদ্ধারকৃত ইয়াবার দাম দুই লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে। যাত্রীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে

Tag
আরও খবর