নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃত মাদক কারবারি হলেন, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেষখালীয়া পাড়া এলাকার নুরুল হোছনের ছেলে জসিম উদ্দিন।


কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের হ্নীলা টু পানখালীগামী পাকা রাস্তা উপর দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ইজিবাইক (টমটম) গাড়ীসহ অবস্থান করছে।


এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে টমটম গাড়ি যোগে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট জসিম উদ্দিন নামে একজন মাদক কারবারি আাটক হয় এবং র‍্যাব কর্তৃক ইজিবাইক (টমটম) গাড়িটি জব্দ করা হয়।



উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও টমটম গাড়িটি তল্লাশি করে চালকের আসনের নিচে ব্যাটারী বক্সের ভিতর থেকে সর্বমোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


আটককৃত মাদক কারবারি জানায়, সে এবং পলাতক ব্যক্তি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে। পরবর্তীতে যানবাহন ব্যবহার করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।


তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর