নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে পাহাড় থেকে নাফ নদে নামল হাতি শাবক

কক্সবাজারের টেকনাফ পাহাড়ের আবাসস্থল ছেড়ে নাফ নদে নেমে এসেছে একটি হাতি শাবক। আজ সোমবার সকালে শাবকটি টেকনাফ পাহাড় থেকে নেমে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদে সাঁতরে চলে আসে। তবে বন বিভাগের দাবি, হাতি শাবকটি মিয়ানমার থেকে নেমেছে।


সোমবার (৩ জুলাই) দুপুর থেকে বন বিভাগের কর্মীরা হাতি শাবকটি বনে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।


সন্ধ্যার আগেই এটি শাহপরীর দ্বীপ ঘোলার চর ঝাউবাগানে ঢুকে পড়ে। সেখানে উপকূলীয় বন বিভাগের কর্মীরা এটিকে পাহারায় রেখেছেন।

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, বাচ্চা হাতিটি শাহপরীর দ্বীপ উপকূলীয় ঝাউবাগানে অবস্থান করছিল। আমরা সহযোগিতা করে এটিকে বনে ফেরানোর চেষ্টা করছিলাম।



কিন্তু বিশাল ঝাউবাগানের ভেতর থেকে শাবকটি বের করা সম্ভব হয়নি। শাবকটির বয়স ছয়-সাত মাস। উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান বলেন, ‘সম্ভবত মিয়ানমার থেকে শাবকটি নাফ নদে নেমে আসে। আমরা চেষ্টা করছি এটিকে বনে ফেরানোর জন্য।


শাহপরীর দ্বীপের জেলে নুরুল আমিন বলেন, ‘সকালে হাতির শাবকটি নাফ নদের উত্তর দিক থেকে সাঁতরে দক্ষিণে যেতে দেখেছি। পরে এটি শাহপরীর দ্বীপ ঘোলার চরের ঝাউবাগানে অবস্থান নেয়।’

Tag
আরও খবর