নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‌্যাবের অভিযানে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ থানাধীন ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ১০ মাসের সাজাপ্রাপ্ত হাবিব উল্লাহ (৩৯) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃত আসামি হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নোয়াখালীপাড়া এলাকার মকবুল আহম্মদের হাবিব উল্লাহ (৩৯)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার গভীর রাতে র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকা থেকে আত্মগোপনে থাকা ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্ব পাশে হাবিব উল্লাহর বসত-বাড়ি থেকে হাবিব উল্লাহ (৩৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাবের অভিযানিক দল কর্তৃক ধৃত সাজাপ্রাপ্ত আসামি আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলী পন্থা অবলম্বন করে আত্মগোপনে অবস্থান করে আসছিল মর্মে জানা যায়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিআর নং-৩২৮/১৮, প্রসেস নং-১১৭/২২, এনআই অ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায়* মামলা রয়েছে।


তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামি সংক্রান্ত পূর্বের মামলার সাজা পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর