নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফের পাহাড় থেকে শরীয়তপুরের তরুণের মরদেহ উদ্ধার।

টেকনাফ উপজেলার একটি পাহাড় থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উদ্ধার হওয়া মরদেহটি শরীয়তপুরের নড়িয়া উপজেলার তরুণ নজরুল ইসলাম ওরফে নয়নের বলে জানিয়েছে পুলিশ।


অজ্ঞাতনামা হিসেবে লাশ উদ্ধারের পর আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি প্রথম আলোকে বলেন, ২৫-৩০ বছর বয়সী উদ্ধার হওয়া মরদেহটি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নজরুল ইসলাম নয়নের। তাঁর বাবার নাম সিরাজুল হক। পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা লাশ নিতে কক্সবাজারে আসছেন।


গতকাল বিকেলে টেকনাফের কেরুনতলী-সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দীন মজুমদার বলেন, পাহাড়ের জঙ্গলে রাখালেরা গরু আনতে গিয়ে একটি গাছের সঙ্গে মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশের একটি দল অজ্ঞাতনামা ওই তরুণের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি আজ শনিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ওসি মো. আবদুল হালিম বলেন, ঈদের দিন (বৃহস্পতিবার) সকালে এই তরুণকে পাহাড়ের পাশের রাস্তা দিয়ে ঘুরতে দেখেছেন অনেকেই। স্থানীয় লোকজন ধারণা করছেন, ওই তরুণ মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তাঁর পরনে ছিল জিনসের প্যান্ট ও ফুলহাতা শার্ট। এ ব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

Tag
আরও খবর