নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফের রশিদের পায়ুপথ থেকে বের হলো ৩০টি ইয়াবার পোটলা!

নাইক্ষ‌্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫শ পিস ইয়াবাসহ টেকনাফ নয়াবাজার এলাকার আব্দু রশিদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।


শুক্রবার( ২৩ জুন) ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে এসআই পাভেল মল্লিকের সঙ্গীয় ফোর্সের অভিযানে ঘুমধুমের টিভি টাওয়ার সংলগ্ন উখিয়া-টেকনাফ সড়কে ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর তল্লাশী করে সন্দেহজনক এক যুবককে গ্রেপ্তার করে। পরে তার কাছ ইয়াবা পাওয়া যায়।





পুলিশে সুত্রে জানাযায়, আটক ব‌্যক্তি স্বাভাবিক প্রক্রিয়ায় পায়ুপথ দিয়ে ২৯ টি পোটলায় ১৪৫০ পিস ইয়াবা বের করে দেন। পরবর্তীতে সে জানায় তাহার পেটের ভিতরে আরো ১ টি ইয়াবার পোটলা রয়েছে।


আটক ব্যাক্তি অসুস্থতাবোধ করায় তাৎক্ষনিকভাবে তাকে নিকটস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতাল রেফার করেন। পরে কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তারের তত্ত্বাবাধনে বাকী ১ টি পোটলায় ৫০ পিস ইয়াবাসহ সর্বমোট ১৫০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।


আটককৃত ব্যাক্তি, টেকনাফ উপজেলার নয়াবাজার সাতঘড়িয়া পাড়া এলাকার আব্দু শুক্কুর’র পুত্র আব্দু রশিদ (৩৫) বলে জানা গেছে।


ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে অভিনব কায়দায় শরীরে লুকায়িত অবস্থায় ইয়াবাসহ এক ব‌্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।


বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটুসাহ বলেন, ইয়াবাসহ আটক ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন।


তিনি আরো বলেন, পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর