নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিমানবন্দরে আটক হল টেকনাফের ফরিদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।


বৃহস্পতিবার (২২ জুন) সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সরকারি পার্কিং এলাকার পাশের কোমল পানীয়র দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম ফরিদ মিয়া (৩৮)। তিনি কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।



বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরে কর্মরত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি গোয়েন্দা দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অপারেশন দল অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নজরদারি করছিল। সকাল ১০টার দিকে সেখানে অভিযুক্ত ফরিদ মিয়াকে অবস্থান করতে দেখা যায়। এসময় তাকে অস্থির এবং অসংলগ্ন ভাবে এদিক সেদিক ঘোরাঘুরি করতে দেখা যায়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা দল তখন তাকে আটক করে এবং এয়ারপোর্টে তাদের অফিসে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের শুরুতে তিনি অস্বীকার করলেও এক পর্যায়ে স্বীকার করেন যে তিনি ইয়াবা বহন করছেন। তারপর তাকে তল্লাশি করা হয় এবং তল্লাশিকালে তিনি তার কাছে থাকা কালো রংয়ের একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন। সেখানে ৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।


ফরিদ মিয়া কক্সবাজারের টেকনাফ থানার মৃত আব্দুল কাদেরের পুত্র। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান

Tag
আরও খবর