নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে বিয়ার ও বিদেশী মদ’সহ মাদক ব্যবসায়ী মহিলা আটক করেছে: র‍্যাব-১৫

কক্সবাজারের টেকনাফ থানাধীন চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১১৫ টি বিয়ার ক্যানসহ ও ৩৪ টি বিদেশী মদের বোতলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।


কক্সবাজার র‍্যাব-১৫ এর (অতিরিক্ত পুলিশ সুপার) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।


শনিবার (১৭ জুন) ২.৩০ ঘটিকার সময় কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ পৌরসভাস্থ চৌধুরীপাড়া সাকিনস্থ আবুল বশরের নিজ বসত ঘরের ভেতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল মাদক ব্যবসায়ী ফেরুজা খাতুন নামে এক মহিলাকে আটক করতে সক্ষম হয়।


তিনি জানান, উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ধৃত মহিলা দেখানো মতে তার বসত ঘরের খাটের নিচে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর হতে ১১৫টি বিয়ার ক্যান ও ৩৪টি বিদেশী কাঁচের মদের বোতল (প্রতিটির গায়ে ইংরেজীতে GLAN MASTER FINEST BLENDED WHISKY 43% VOL 70 CL লেখা আছে) উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত হলেন ফেরুজা খাতুন (৪০) স্বামী-আব্দুল মুনাফ, মাতা- মৃত সখিনা খাতুন, সাং- চৌধুরী পাড়া (আবুল বশরের বাড়ি), ওয়ার্ড নং ৭, ইউনিয়ন- টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ। এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়।


আটক মাদক ব্যবসায়ী জানায়, সে এবং পলাতক ব্যক্তি সর্ম্পকের স্বামীসহ অদ্য উপরোল্লিখিত বিয়ার ক্যান ও বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে বসত ঘরে মজুদ রেখেছিল। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত বিয়ার ক্যানসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে জানা যায়। অদ্য উপরোল্লিখিত বিয়ার ক্যান ও বিদেশী মদসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।


উদ্ধারকৃত বিয়ার ক্যান ও বিদেশী মদসহ ধৃত মহিলা ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর