নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফ সমুদ্র সৈকত থেকে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

টেকনাফে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সমুদ্রসৈকত থেকে এই নারীর লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারনা করছেন পুলিশ এবং তার পরিচয় জানা যায়নি।


বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে টেকনাফের সাবরাং মুণ্ডার ডেইল নৌকা ঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।


স্থানীয়রা ধারণা করছেন, ওই নারী হয়তো রোহিঙ্গা। ট্রলারযোগে মালয়েশিয়া বা মিয়ানমারে যেতে পারেন। হয়তো কোনো দুর্ঘটনার কারণে তাকে সাগর ফেলে দেয়া হয়েছে। পরে জোয়ারের পানির সঙ্গে তার লাশটি ভেসে আসে।


টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার বলেন, সকালে সাগরে মরদেহ ভেসে আসার খবরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তবে তার পরিচয় জানা যায়নি। লাশটির ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএ টেস্ট সংরক্ষণ করেছি এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর