নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ৫ জন রোহিঙ্গা যুবককে অপহরণ

কক্সবাজারের টেকনাফের আশ্রিত ক্যাম্প থেকে ৫জন রোহিঙ্গা যুবককে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ অপহরণের বিষয়টি জানিয়েছেন ক্যাম্পের মাঝি নুরুল আমিন।


অপহৃতরা হলেন-টেকনাফের ২৫ নম্বর ক্যাম্পের আলীখালী ব্লকের ডি/২২ এর নূর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২) একই ক্যাম্পের সামসু আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৬), মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।


শুক্রবার (২ জুন) রাত ৮টার দিকে টেকনাফের ২৫ নম্বর আলীখালি ক্যাম্পের ডি/২০ ব্লকের রহিম উল্লাহ দোকানের সামনে থেকে তাদেরকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।


টেকনাফ ২৫ নম্বর ক্যাম্পে মাঝি নুরুল আমিন বলেন,শুক্রবার রাত ৮টার দিকে অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী ২৫ নম্বর ক্যাম্পের বসবাসরত ৫ জন রোহিঙ্গা যুবককে জোরপূর্বক অস্ত্রের মুখে ডি/২০ ব্লকের রহিম উল্লাহ (৩২) নামের একজন রোহিঙ্গার দোকানের সামনে থেকে মুখোশ পরিহিত অবস্থায় ১২/১৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক জিম্মি করে পাহাড়ের চূড়ায় অপহরণ করে নিয়ে যায়।


এ ঘটনার একদিন পার হলেও এখনো পর্যন্ত অপহৃতদের কোন খোঁজ খবর নাই।তবে অপহরণের ঘটনাটি তাদের পরিবার আলিখালী এপিবিএন পুলিশ ক্যাম্পে অবগত করা হয়েছে বলে তিনি জানায়।


১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার (মিডিয়া) জামাল পাশা বলেন,রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ জন রোহিঙ্গা যুবককে অপহরণ ঘটনাটি আমরা খোঁজ খবর নিচ্ছি।প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানায়।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন,রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের বিষয়ে কোন সংবাদ পায়নি।তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag
আরও খবর