নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত সর্দার এক সহযোগীসহ গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ হ্নীলার জাফর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, কাতুর্জ ও ৫০ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত সর্দার নুর কামালকে এক সহযোগীসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোছনী রেজিষ্ট্রার্ড ক্যাম্পের রুম নং-৫৪১, ক্যাম্প-২৬,আই ব্লকের আবুল কালামের ছেলে নূর কামাল প্রকাশ মোঃ সলিম (২২) ও একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর জাদিমুড়া (ব্রিটিশ পাড়ার) মৃত নাজির আহমদের ছেলে মোঃ ইসমাইল (২১)।


র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার (৩১ মে) দুপুর ২টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা বাজারের জাফর মার্কেট নামক ‘মা মেডিকো’ ঔষধের দোকানের সামনে টেকনাফ টু কক্সবাজারগামী রাস্তার উত্তর-পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ের দুইজন ব্যক্তি র‌্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে কৌশলে উক্ত স্থান থেকে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও সাথে থাকা ব্যাগ এবং বস্তা তল্লাশী করে তাদের হেফাজত থেকে সর্বমোট ২টি ওয়ান শুটারগান,৩ রাউন্ড তাজা কার্তুজ, ২টি গুলির খোসা এবং ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জিজ্ঞাসাবাদে নূর কামাল প্রকাশ মোঃ সলিম স্বীকার করে জানায়, সে একজন রোহিঙ্গা নাগরিক এবং কুখ্যাত ডাকাত সর্দার। সে টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণের মূলহোতা এবং গড়ে তুলে ভয়ংকর কিশোর গ্যাং। তারা মাদক সেবন, কেনাবেচা, অপহরণ, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন ও ধর্ষণসহ ইত্যাদি অপকর্মের সাথে জড়িত ছিল। ধৃত নূর কামাল প্রকাশ মোঃ সলিম ও তার সহযোগীরা অস্ত্রের মুখে সাধারণ রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় বাঙালীদের জিম্মি করাসহ রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতো বলে জানা যায়।


আরো জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে নানা রকম অপরাধমূলক কার্যক্রমের পাশাপাশি ইয়াবা ও অন্যান্য মাদকের বড় চালান অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফে নিয়ে আসে। পরবর্তীতে অত্যন্ত কৌশলে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে জানা যায়। অদ্য উপরোল্লিখিত অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ কুখ্যাত ডাকাত সর্দার নুর কামাল ও তার সহযোগী মোঃ ইসমাইল র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

Tag
আরও খবর