নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজার ও টেকনাফে পৃথক অভিযানে ৯ লাখ ইয়াবাসহ গ্রেফতার-৬

কক্সবাজার ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি এবং মাদক মামলায় ২২ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৫।


এর মধ্যে মঙ্গলবার ভোরে কক্সবাজারের টেকনাফে ৯ লাখ ইয়াবা নিয়ে গ্রেফতার করা হয় এক নারীসহ ৫ জনকে। সোমবার মধ্যরাতে কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় মাদক মামলায় ২২ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে।


টেকনাফ থেকে ৯ লাখ ইয়াবাসহ গ্রেফতাররা হলেন টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার আবদুল শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (১৯), আবদুল শুক্কুরের স্ত্রী এবং আলমগীরের মা সোনা মেহের (৫৫), একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর (২২), টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. ফয়সাল (৩১), হ্নীলার জাদিরপাড়া এলাকার শামশুল আলমের ছেলে এমরান প্রকাশ লাদেন (২৮)।


র‌্যাব জানিয়েছে, এ ৫ জন সংঘবদ্ধ একটি মাদক চোরাচালন চক্রের সদস্য। তাদের প্রধান আবুল বশর। যেখানে গ্রেফতার নারী সোনা মেহের, মো. ফয়সাল ও এমরান প্রকাশ লাদেনের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকের মামলা রয়েছে।


কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া থেকে গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামি ওই এলাকার হাজি আনোয়ারুল ইসলামের ছেলে রশিদ আহমদ।


একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রশিদ ২২ বছর ধরে আত্মগোপনে ছিল।


এ বিষয়ে মঙ্গলবার বিকালে কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল মো. সাইফুল ইসলাম সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবা চালান আসার খবরে জালিয়াপাড়া এলাকা অভিযান চালানো হয়। অভিযানে ২ লাখ ইয়াবাসহ আলমগীর, সোনা মেহের ও আবুল বশরকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে টেকনাফের হ্নীলা ইউনিঢনের ওয়াব্রাং এলাকা থেকে ৭ লাখ ইয়াবা সহ গ্রেফতার করা হয় অপর ২ জনকে।


তিনি জানান, অপর এক অভিযানে কক্সবাজার শহর থেকে গ্রেফতার করা হয় ২২ বছর যাবত আত্মগোপনে থাকা মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রশিদ আহমদকে। এ ব্যাপারে ইয়াবাসহ গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় ৫ জনকে সোপর্দ করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার সদর থানার পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর