নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে ৩ মরদেহ উদ্ধার মামলায় ৪ আসামির রিমান্ড

কক্সবাজারের টেকনাফের দমদমিয়ার গহীন পাহাড় থেকে ৩ বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় ৪ আসামির ৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।


রবিবার (২৮ মে) বিকালে টেকনাফ আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. এহাসানুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন।


টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।


চার আসামি হলেন- টেকনাফের মুচনী ক্যাম্পের সৈয়দ হোসেন প্রকাশ সোনালী ডাকাত, একই ক্যাম্পের শফি আলম বেলাল, মো. আরাফাত (শফির ভাগ্নে) ও টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিলের এমরুল করিম প্রকাশ ফইরা।


গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণ হয় কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল ও তার দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান।


২৪ মে পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গলিত মরদেহ উদ্ধার করে র‌্যাব।


ওসি মো. আবদুল হালিম বলেন, ৩ জনের মরদেহ উদ্ধারের মামলায় ৪ আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। রবিবার শুনানি শেষে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শিগগিরই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।


হত্যার প্রতিবাদে মানববন্ধন


এদিকে রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক তিন যুবককে হত্যার প্রতিবাদে ও দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে ‘আমরা কক্সবাজারবাসী’ নামের একটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।


রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কমরেড সমীর পাল। সঞ্চালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।


বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কামাল উদ্দিন রহমান পেয়ারো, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহসিন শেখ, নিহত ইমরানের শোকাহত বাবা পিতা মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

Tag
আরও খবর