নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে (বিজিবি) এর অভিযানে ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি যথাযথভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র গোয়েন্দা তৎপরতা এবং অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ‍্য ২৫ এপ্রিল ২০২৩ তারিখ সন্ধ্যায় বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে।


অদ্য ২৫ এপ্রিল ২০২৩ তারিখ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর দিকে আলুগোলা এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত এলাকায় দ্রুত গমন করতঃ নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ১৯৫০ ঘটিকায় টহলদল ৫/৬ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কিনারায় আসতে দেখে এবং পূর্ব থেকেই নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে কৌশলগত অবস্থায় থাকা বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বর্ণিত ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই নৌকা হতে লাফিয়ে অন্ধকারের সুযোগে কেওড়া বাগানের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল বর্ণিত স্থানে চোরাকারবারীদের ফেলে যাওয়া নৌকার পাটাতনের নীচে লুকায়িত অবস্থায় ০৪টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভেতর হতে ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের জন্য ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়। 


পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক উক্ত এলাকায় রাত ২১৩০ ঘটিকা পর্যন্ত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। 


এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর