নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টেকনাফে আগুনে পুড়েছে ৭০ রোহিঙ্গা বসতি

কক্সবাজার টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে আগুনে কমপক্ষে ৬০-৭০টি বসতি পুড়ে গেছে। সোমবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের ওমান সাইডে এ ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান।


প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, রোহিঙ্গা শিবিরটির ডি ব্লকের (ওমানি সাইড) রোহিঙ্গা আমির হাকিমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। শিবিরের ঘরগুলো ঝুপড়ি ও লাগোয়া হওয়ায় আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে যায়। এতে ডি ১ ও ডি ২ ব্লকের আনুমানিক ৬০-৭০টি ঘর পুড়ে যায়। পরে ক্যাম্পের রোহিঙ্গা ও উখিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।




সঠিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে না পারলেও ধারণা করা হচ্ছে রান্নার সময় আগুনের সূত্রপাত হয়। শিবিরে বারবার আগুনের ঘটনাকে রহস্যজনক মনে করছেন অনেকে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা যায়। তবে দুইজন আহতের খবর পাওয়া গেছে।


এ ঘটনার প্রায় দুই মাস আগেও উখিয়ার বালুখালী শিবিরে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে। এ ছাড়াও প্রতিদিন অগ্নিকাণ্ড ও হত্যায় সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।


হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে ৫৪টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া কমপক্ষে ৬০-৭০ টি বসতি পুড়ে গেছে।

আরও খবর