নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তানোরে ট্যাস্ক না দিলে মিলছে না টিসিবির পণ্য,আগে ট্যাক্স পরে পণ্য!

তানোরে ট্যাস্ক না দিলে মিলছে না টিসিবির পণ্য,আগে ট্যাক্স পরে পণ্য!

 তানোরে সরকারি টিসিবির পণ্য নিতে দিতে হচ্ছে ট্যাক্স। ট্যাক্স না দিলে মিলছে না টিসিবির পণ্য। এতে করে অনেক অসহায় দরিদ্র মানুষ ট্যাক্স দিতে না পারাই টিসিবির পণ্য না নিয়েই খালি ব্যাগ হাতে বাড়িতে ফেরত গেছেন। 

এমন জঘন্য চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, তানোরের তালন্দ ইউপি পরিষদে। (২৭মার্চ) বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউপি পরিষদের সামনে চেয়ার টেবিল নিয়ে বসে থেকে টিসিবির পণ্য নিতে আসা মানুষের কাছে থেকে গ্রাম পুলিশের বেতন বাবত ট্যাক্স আদায় করা হচ্ছে। ট্যাস্ক না দিলে মিলছে না টিসিবির পণ্য। আগে ট্যাস্ক নিচ্ছেন তার পরে টিসিবির পণ্য দেয়া হচ্ছে। 


এতে যারা ট্যাক্স দিচ্ছেন না তাদের কে টিসিবির পণ্য দেয়া হচ্ছেনা। জানা গেছে, তালন্দ ইউপিতে টিসিবির কার্ড রয়েছে ১১শ ১১টির মতো। তালন্দ ইউপি পরিষদে টিসিবির পণ্য নিতে আসা বেশকিছু মানুষ জানান, সকালে টিসিবির পণ্য নিতে এসে শুনছি বাড়ি ভিটার ট্যাক্স দিয়ে টিসিবির পণ্য নিতে হবে। তা নাহলে টিসিবির পণ্য দেয়া হবেনা। সেই জন্য আবার বাড়িতে গিয়ে বাড়ির কাগজপত্র এনে ট্যাক্স দিয়ে টিসিবির পণ্য নিয়েছি। তবে অনেকে বাড়ি ভিটার কাগজ না পেয়ে টিসিবির পণ্য নিতে পারেনি। এবিষয়ে চেয়ারম্যান কে অবহিত করা হলেও তিনি কোন প্রদক্ষেপ গ্রহণ করেননি। 


 সরকারি টিসিবির পণ্য দিতে ট্যাক্স আদায় করার বিষয়ে তালন্দ ইউপি পরিষদের সচিব ওয়াখিল আহমেদ জানান, জনগণ তাদের বাড়ি ভিটার ট্যাক্স সহজে দিতে চায়না, সেই জন্য টিসিবির পণ্য আটকিয়ে তাদের কাছে থেকে ট্যাক্স আদায় করা হচ্ছে। এতে সমস্যা কি। ট্যাক্স দিবে টিসিবির পণ্য নিবে। তালন্দ ইউপি পরিষদ চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু জানান,মানুষ সহজে ট্যাক্স দিতে চায়না, সেই জন্য টিসিবির পণ্য দেয়ার সময় ট্যাক্স আদায় করতে সচিব সাহেব কে নির্দেশ দেয়া হয়েছে। এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, টিসিবির পণ্য নিতে ট্যাক্স দিতে হবে এমন কোন নিয়ম নেই, যদি এরকম হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে