নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জামালপুর মাদ্রারগঞ্জ ব্র্যাকের উদ্যোগে পলিথিন ও প্লাস্টিক বর্জন সচেতনতা মূলক প্রচার অভিযান

ছবি-দেশচিত্র

১১“আসুন সবাই পলিথিন বর্জন করি, পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখি“ এ শ্লোগানে। ব্র্যাক আলট্রা পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বর্জনের উপর রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় তারা বলেন, পলিথিন ও প্লাস্টিক বর্জন সচেতনতা মূলক প্রচার অভিযান পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারের ফলে পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব পড়ছে, তা কমাতে এবং সচেতনতা বাড়াতে এই ধরনের প্রচার অভিযান প্রয়োজন।

গতকাল সকাল ১০টায় বিভিন্ন গ্রামের সড়কে রেলি প্রদক্ষিণ করে এবং সচেতনামূলক প্রচার প্রচারণা করতে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার এবং অন্যান্য স্থানে পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে সেমিনার ও কর্মশালার আয়োজনে গ্রাম সামাজিক মানুষের ভিতর সচেতন করতে পারলে এবং ভূমির রক্ষায় এগিয়ে আসলে ফসল ও উৎপাদন বৃদ্ধি পাবে।

বিকল্প পণ্য ব্যবহারে পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড় বা জুটের তৈরি ব্যাগ ব্যবহার করতে উৎসাহিত করা বায়োডিগ্রেডেবল এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের পরামর্শ দেওয়া।

এই উদ্যোগগুলোর মাধ্যমে পলিথিন ও প্লাস্টিক বর্জন করা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রচারণার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে।

আলোচনায় অংশগ্য়হণ করেন গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মো. আনিছ, ব্র্যাক মাদারগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক জেসমিন নাহার ও স্থানীয় নেতৃবৃন্দ, পরিবেশ বিশেষজ্ঞ ও পরিবেশ সংরক্ষণ কর্মী এবং গ্রামের বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

আরও খবর