নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাশকতা চেষ্টার অভিযোগে সাতক্ষীরা জামায়াতের আমিরসহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গ্রেপ্তার-৮

নাশকতা চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল হুদা ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানসহ ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবী  ৩ এপ্রিল  সোমবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  


গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ নুরুল হুদা (৬২),জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসান (৫২), জেলা জামায়াত পশ্চিম জোনের সেক্রেটারি সাবেক চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন সরদার (৬২), সদর থানা যুবদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম (৪২), ৯নং শিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হাকিম সরদার (৪০) ও ছাত্রশিবিরের সভাপতি আব্দুল হাকিম মোল্লা মিন্টু (৩০), জামায়াত নেতা জামশেদ আলম (৬০) ও মোঃ ফজর আলী মোল্লা (৬৪)। 

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল  ভোরবেলায় নাশকতার উদ্দেশ্যে তারা একত্রিত হয়ে বৈঠক করার সময় তাদেরকে ৪টি ককটেল সাদৃশ্য বস্তুসহ হাতে নাতে আটক করা হয়। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক আজিজ মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৫)। অপর দিকে আটককৃত বিএনপি নেতা শেখ তারিকুল হাসান ও জামায়াত নেতা নুরুল হুদার পরিবার  এ প্রতিবেদককে জানিয়েছেন  ৩ এপ্রিল রাতে নিজ বাসা হতে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ মামলায় জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চালক পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা বিএনপির সাংগঠনিক সম্পাদক বরখাস্তকৃত মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করুক।

আরও খবর