নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

তালায় মাগুরা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার  অংশ হিসেবে তালা উপজেলা মাগুরা ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ডে এক পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ) বিকাল ৫ টায় মাদরা হাইস্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী  অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহ।

 তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও মানুষের কল্যাণে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই জামায়াতের প্রধান লক্ষ্য। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি জনগণের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। গরীব-দুঃখী, কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা করাই হবে আমার কাজ।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, মাগুরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান এবং সাবেক চেয়ারম্যান অধ্যাপক আয়ুব আলী। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন   বাংলাদেশ জামায়াতে ইসলামী অমুসলিম শাখা মাদরা ওয়ার্ড  সভাপতি বাবু পরিতোষ মন্ডল।

 সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জামায়াত সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাস করে। আমরা সবাই মিলে তালা-কলারোয়ায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই।”

সভা পরিচালনা করেন মাগুরাডাঙ্গা ওয়ার্ড সভাপতি মাওলানা সাইফুল্লাহ খান।

অনুষ্ঠানে ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, তরুণ ভোটার এবং সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে পথসভাকে সফল করে তোলে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্থানীয় অমুসলিমদের মাঝে  ছাগল বিতরন  করেন।

Tag
আরও খবর