পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান সবুজ (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ২৬ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান সবুজ সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি (ACME)-এর বিক্রয় কর্মকর্তা (সেলস অফিসার) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে দাপ্তরিক কাজ শেষে কুমিরা এলাকা থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে ফিরছিলেন মেহেদী হাসান। তিনি পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পণ্যবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি খর্নিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪৪ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭১ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭৯ দিন ৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৭৯ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৮১ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮৭ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮৯ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে