নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার পাটকেলঘাটা কপোতাক্ষ নদের বাইপাস সড়কে অবৈধ দখলের মহাউৎসব

সাতক্ষীরার পাটকেলঘাটা কপোতাক্ষ নদের বাইপাস সড়কে অবৈধ দখলের মহাউৎসব চলছে।পাটকেলঘাটার ব্রীজ হইতে কালি মন্দির পর্যন্ত নদেরর দুই ধারে অবৈধ স্থাপনা গড়ে উঠছে। স্থানীয় এলাকাবাসীর মধ্য মিশ্র প্রতিক্রিযা সৃষ্টি হয়েছে।সরেজমিনে  গিয়ে দেখা গেছে,দুইপাড় অবৈধ ভাবে রাস্তা দখল করে নিয়েছে ডা: প্রতাপ কাশ্যাপী। 

তথ্যানুসন্ধানে জানা যায়,পাটকেলঘাটার কালিবাড়ি সংলগ্ন মৌসুমি ক্লিনিকের স্বত্তাধিকারী ডাঃ প্রতাপ কাশ্যপীর নদীর ধারে ৭১ শতাংশ রেকডিও বলে দাবি করেন।

বর্তমানে প্রাচীর ছাড়া  নদীর ধারে ৩ ফুটের অধিক জমি বেড়া দিয়ে নিজ দখলে নিয়ে নেন । এ কারনে তিনি এলাকা বাসির কাছে হাসির পাত্র হয়েছেন। স্থানীয় ব্যবসায়ী মোঃ মতিয়ার রহমান বলেন, আমরা আরকি বলবো।সরকারের অর্পিত সম্পত্তি নদীর পাশে সব ধনী লোকেদের জন্য। তারা দখল করলে কিছুই হয়না।আর গরিব মানুষ যাদের মাথা গোজার ঠাই নাই তারা রোদ বৃষ্টি হতে বাচার জন্য পলিথিন কাগজ দিয়ে ছাউনি দিলেও তা ভেঙ্গে দেওয়া হয়।এদিকে বিষয়টি নিয়ে চলতি মাসের গত ২৬ নভেম্বর রবিবার এসএম তৌহিদুজ্জামান তার ফেইজবুকপেজে দখল হয়ে যাওয়া ঘটনাটি পোষ্ট করেন। পরবর্তিতে  বিষয়টি সমালোচনার জন্ম দেয় সচেতন মহলে।মোঃ মারুফুল ইসলাম(মারুফ) বলেন ডাঃ প্রতাপ কাশ্যপী ধনী লোক তার নদীর ধারে জমি বাড়ানো ঠিক হয়নি।তার জমি হলে এতদিন কেন বাড়ায়নি এখন কেন বাড়াচ্ছে।হয়তো টাকা পয়সার মাধ্যমে কাগজপত্র ঠিক করছে মোঃ রহিম বলেন আমি ছোট কালে দেখেছি ডাঃ যে যায়গা এখন বেড়া দিয়েছে সেটা ছিল নদীর ভিতরে ।তাহলে ডাক্তার কিভাবে সরকারী জমির উপর বেড়া দিলো। কালিবাড়ি মন্দির কমিটির সহ-সম্পাদক অরুন ঘোষ বলেন,কমিটির সদস্যরা বেড়া উঠিয়ে নেওয়ার জন্য তাকে  তিনদিনের সময় দেওয়া হয়েছে। এবিষয়ে ডাঃ প্রতাপ কাশ্যপী একান্ত বলেন,  আমি চেয়ারম্যান মোঃ আঃ হাইকে বলেছিলাম বেড়া ঘেরার বিষয়। তিনি আরো বলেন, আমি আমার রেকডিও সম্পত্তির উপর বেড়া দিয়েছি।এখনো আমার রেকডিও জমি নদীর ভিতরে ।

এবিষয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মোঃ রুহুল কুদ্দুস  বলেন, আমি বিষয়টা শুনলাম। আগামী রবিবার নদীর দুই ধারে অবৈধ দখলদাররে বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের জন্য নদীর সিমানা নির্ধারন করা হবে।নদীর ধারে সরকারী জমি কেউ প্রভাব খাটিয়ে দখল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনুগত ব্যাবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর