সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৭ জন শ্রমিক। পুলিশ ঘটনা স্থাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) ।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এঘটনা ঘটেছে।
আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসাবে ২৫ থেকে ৩০ মন ধান পায় । তারা ধান নিয়ে ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দূর্ঘটনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়।
স্থানীয়রা জানান, খুলনা-পাইকগাছা সড়কের সড়কের দুই ধারে সম্প্রসারনের জন্য খুড়ে রাখার কারণে মুলতঃ এই দূর্ঘটনা ঘটেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মগে পাঠানো হচ্ছে। ট্রাকটি আটক করা হলেও চালক ট্রাক পালিয়ে গেছে।
৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪৫ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৭১ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
৭৯ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
৭৯ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
৮১ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৮৭ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে
৯০ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে