নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার তালায় আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা তালায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিএনপি-জামায়াতের অগ্নিসন্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে উপজেলা আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের সঞ্চালনায় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রণব ঘোষ বাবলু, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন,দপ্তর সম্পাদক মীর মহাসীন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জি এম শফিউর রহমান ডানলাপ প্রমূখ ।

তারুণ্যের জয়যাত্রা সমাবেশে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে বলেন,বিএনপি জামায়াত সমাবেশের নামে তারা সাধারণ জনগণ, সাংবাদিক, পুলিশের উপর হামলা, অ্যাম্বুলেন্স ও গণপরিবহনে অগ্নিসংযোগ করেছে। তারা আবারও দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। এখনই তাদের প্রতিহত করতে হবে।

আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর