নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়া পদে নিয়োগে ১০ লক্ষ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ


সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা পাইলট মাধ্যমিক  বালিকা বিদ্যালয়ে আয়া পদে নিয়োগে ১০ লক্ষ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে সংক্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে।যদি অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষের দাবী স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।তবে স্থানীয়দের দাবী ১০ লক্ষ টাকার বিনিময়ে অদক্ষ এক নারীকে নিয়োগ প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে,  চলতি বছরের ৩০ মার্চ দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক সংবাদে কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর "আয়া " শূন্যপদে  নিয়োগ বিজ্ঞপ্তি  দেয় কর্তৃপক্ষ।চলতি মাসের ১৩ মে শনিবার সকালে পাটকেলঘাটা আদর্শ  বহুমুখী বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়।ওই সময় সংবাদ কর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে এক পর্যায়ে চড়াও হয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আলীগ নেতা  রফিকুল ইসলাম। এ পর্যায়ে বিদ্যালয়ের গেট বন্ধ রেখে 
একই উপজেলার ইসলামকাটি এলাকার জৈনেক ইউসুপের স্ত্রী ফারাজানা আক্তার কে আয়াপদে চুড়ান্ত বলে ঘোষনা করা হয়। নাম না জানানোর শর্তে ইসলামকাটি এলাকার এক দলীল লেখক জানায়,  তার পার্শবর্তী ইউসুপ বেকার হয়ে পড়ার কারনে সংসারে অশান্তি চলছিল। চলতি বছরে ওই  বিদ্যালয়ের নিয়োগ দেওয়ার পরে তাদের সাথে  যোগাযোগ হয় আ"লীগ নেতা রফিকুলের। পরে ওই নারী তার বাপের বাড়ির জমি বিক্রি করে ১০ লক্ষ টাকার বিনিময়ে চাকুরি নেয় রফিকুলের মাধ্যমে।  এবিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাশ বলেন, কয়েকমাস আগে আয়া পদে নিয়োজিত কর্মী চাকুরি ছেড়ে চলে যায়। পরে আবার শুন্যপদ ঘোষনা করে  পেপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়ে।  চলতি মাসের ১৩তারিখে তালা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তার উপস্থিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হয় বলে তিনি দাবী করেন।  অভিযোগ অস্বীকার করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কুমিরা ইউনিয়ন আ"লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বলেন নিয়োগে কোন প্রকার টাকা পয়সা লেনদেন হয়নি।স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ জানান,নিয়োগ হয়েছে এটা সত্য কেউ আর্থিক  কোন লেনদেন করেছে কিনা সেটা তার  জানা নেই। তবে তার সামনে স্বচ্ছ পরিবেশে নিয়োগ হয়েছে বলে জানান তিনি।
Tag
আরও খবর