নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার পাটকেলঘাটায় কিস্তির টাকা না দিতে পারায় মৎস্য ব্যবসায়ী কে জখম

সাতক্ষীরার কিস্তির টাকা দিতে না পারায় এনজিও কর্মীদের হাতে হামলার শিকার হয়েছেন আক্তার হোসেন (৩২) নামে এক মৎসচাষী। গত বুধবার (১০মে) সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বড়বিলা এলাকায় হামলার ঘটনাটি ঘটে।

আহত মৎসচাষী বড়বিলা এলাকার মো. মহিজ উদ্দীন মোড়লের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার আক্তার হোসেন জানান, গতবছর ব্যবসায়িক কাজে লাগানোর জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন নামে একটি এনজিও প্রতিষ্ঠান থেকে মাসিক কিস্তিতে দুই বছর মেয়াদী একলক্ষ টাকা ঋণ নেন তিনি। চলতি মাসে ঋণের কিন্তি দিতে বিলম্ব করার কারণে সন্ধ্যার দিকে মানিক নামে এনজিও কর্মীর সাথে ৬ জন তার বাড়িতে আসে। ওই সময় তাকে বাড়িতে না পেয়ে তারা স্ত্রী পারভীন খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা তার স্ত্রীকে চড় থাপ্পড় মারে। ওই সময় তিনি বাধা দিতে গেলে এনজিও কর্মীর সাথে থাকা অন্যরা তাকে লোহার সাবল দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। এতে তিনি মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। ওই সময় পুলিশ আসার খবর পেয়ে এনজিওর কর্মীরা দুটো মোটরসাইকেল রেখে সটকে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

এ বিষয়ে জাগরণী চক্র এনজিওর সাতক্ষীরা জোনাল ম্যানেজার বলেন এ বিষয়ে আমাদের দুই কর্মীও হাসপাতালে ভর্তি,তবে তাৎক্ষনিক তার কথা সত্যতার জন্য অভিযুক্ত ওই এনজিও কর্মী মানিকের সাথে কথা বললে তিনি জানান,আমি পাটকেলঘাট ৫রাস্তা মোড়ে আছি। 

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মুনসী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দু’পক্ষ বর্তমানে থানায় আছে। তারা বিষয়টি মীমাংসা করে নিতে চাইছেন।

Tag
আরও খবর