নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় পাঁচ সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে পাটকেলঘাটায় মানববন্ধন

সাতক্ষীরায় পাঁচ সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পাটকেলঘাটা প্রেসক্লাব। মঙ্গলবার (০২ মে) বিকাল সাড়ে ৪ টায় পাটকেলঘাটা বাজারের পাঁচ রাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল মমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক ইয়ারব হোসেন, মানবকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, মোহনা টিভির তালা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, দৈনিক পত্রদূত পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, সাংবাদিক শাহিন আলম, নাজমুল হক খান, প্রভাষক ইয়াছিন আলী, মোঃ আবু হোসেন,মোঃ মাহফুজুর রহমান মধু  ইন্দ্রজিৎ কুমার সাধু মোঃ রিপন হোসাইন ,বিশ্বজিত চক্রবর্তী,সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি  শেখ তরিকুল  সহ পাটকেলঘাটা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন 

মানববন্ধনে বক্তরা বলেন, এই হয়রানি মূলক মামলার বাদী জহর আলী সরদার পেশায় একজন ভ্যান চালক ছিলেন। রাতারাতি কোম্পানির ম্যানেজার হয়ে গেছেন। একজন ভ্যানচালক থেকে কিভাবে তিনি কোম্পানির ম্যানেজার হলেন এর সঠিক অনুসন্ধান করবে সাংবাদিকরা। জহর আলী ও তার বুদ্ধিদাতা দাতাদের অনতিবিলম্বে চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

মানববন্ধনে জেলা ও উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহন করেন। প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠণের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, সাতক্ষীরা তালা সদরের আটারই গ্রামে বিএসটিআই নিবন্ধন ছাড়া গড়ে উঠেছে শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানা। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত করে বাজার জাত করতো। তাছাড়া সেমাইয়ের প্যাকেটের গায়ে বিএসটিআই এর ভুয়া নিবন্ধন ব্যবহার করে সেমাই বাজারজাত করছিলো। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর বুধবার (২৯ মার্চ) র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন।

মামলার আসামীরা হলেন, ঢাকাপোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের প্রতিনিধি গাজী ফারহাদ, স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিবেদক হোসেন আলী, দৈনিক কালের চিত্র পত্রিকার প্রতিনিধি শাহীন বিশ্বাস ও দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ।

Tag
আরও খবর