নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার তালায় খলিশখালীর ভ্যান চালকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী থেকে ইউনুস আলী গাজী(৩৫) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১ মে) সকালে খলিষখালী এলাকার জনৈক শিব সিংহের বাঁশ বাগান থেকে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ওই ভ্যান চালক খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের ইসলাম গাজীর ছেলে।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন। নিহতের পিতা ইসলাম গাজী জানান, তার ছেলে ২০১৭ সাল থেকে মানসিকভাবে অসুস্থ ছিল। তাকে বহুবার  চিকিৎসা করিয়েছি, কিন্তু ফলপ্রসূ হয়নি। এর পূর্বে দু’বার আত্মহত্যার চেষ্টা করে সে। গত শনিবার সকালে নিখোঁজ হয়ে আর বাড়িতে ফিরে আসেনি ছেলে। আজ সোমবার সকালে স্থানীয়রা ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয় ।

খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নিহত যুবক মানসিকভাবে অসুস্থ ছিল। সে কারনে সে আত্মহত্যার ঘটনা ঘটাতে পারে।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,  ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। পরিবারে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের নির্দেশ দেওয়ার হতে পারে।



Tag
আরও খবর