নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরার তালায় রাসায়নিক পদার্থ মেশানো ৪ হাজার কেজি আম পিষ্ট

সাতক্ষীরার তালায় পাটকেলঘাটা থেকে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ মোশানো আম বাজারজাত করার সময় ৪হাজার কেজি আম জব্দ করে পিষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার(২৮ এপ্রিল) রাতে থানার কুমিরা এলাকা থেকে আমগুলো রাজধানী ঢাকায় বাজারজাত করার সময় জব্দ করা হয়। পরে শনিবার(২৯ এপ্রিল) বেলা ১২ টায় তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আরাফাত হোসেনের উপস্থিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমগুলি পিষ্ট করা হয়। 


পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কিছু অসাধু ব্যাবসায়ী খাবার অনুপোযোগী আম রাসায়নিক পদার্থ মিশিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল। গতকাল রাতে গোপন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম কুমিরা এলাকা থেকে একটি ট্রাক ভর্তি অনুমান ৪হাজার কেজি আম জব্দ করে। আজ সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতে সেগুলি পিষ্ট করা হয়।


তিনি আরো জানান, নির্ধারিত সময়ের আগে আম ভাঙ্গা সহ কোন প্রকার ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশালে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের উদ্দেশ্য সতর্কবার্তা পৌঁছে দেন তিনি।


এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর তদন্ত বিশ্বজিৎ কুমার অধিকারী, উপ-পরিদর্শক সোলাইম্যান কবির সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।



আরও খবর