নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিজিবি মহাপরিচালক কর্তৃক গরীব ও দুঃস্থদের মাঝে ইফতারী বিতরণ



বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি (Major General A K M Nazmul Hasan, BAM, ndc, psc) গরীব ও দুস্থ মানুষের মাঝে ইফতারী বিতরণ করেছেন। তিনি আজ ০২ এপ্রিল ২০২৩ তারিখ বিকেলে বিজিবি’র সদর ব্যাটালিয়নের উদ্যোগে ঢাকার হাজারীবাগে শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৮ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতারী বিতরণ করেন। এসময় বিজিবি সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদর বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


ইফতারী বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সংযম পালন ও  কৃচ্ছ্রসাধনের পরামর্শ দিয়েছেন। এরই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি বাদ দিয়েছেন এবং একই সাথে গরীব ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই কৃচ্ছ্রসাধন নীতির সাথে একাত্মতা ঘোষণা করে বর্ডার গার্ড বাংলাদেশও পিলখানায় ইফতার পার্টি বাতিল করে পুরো রমজান মাসব্যাপী সারাদেশে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতারী বিতরণের উদ্যোগ গ্রহণ করে। গত ২৬ মার্চ ২০২৩ তারিখে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের শুভক্ষণে সারাদেশে ১০টি শহরে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতারী বিতরণের মাধ্যমে বিজিবি’র এই মহতী কার্যক্রম শুরু হয়। বিজিবি সারাদেশে ৫টি রিজিয়ন, ১৬টি সেক্টর এবং ৫৯টি ব্যাটালিয়নের মাধ্যমে পুরো রমজান মাস ধরে দেশের সীমান্ত এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলে ইফতারী বিতরণ করে যাচ্ছে। বিজিবি'র উদ্যোগে এ পর্যন্ত ১০ হাজারের অধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও বাহিনীর পক্ষ থেকে গরীব ও দুঃস্থদের সাথে ইফতারীর এই আনন্দ ভাগাভাগি পুরো রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও খবর