নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তাহিরপুরে ফসলরক্ষা বাধঁ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও জলবায়ূ উপদেষ্টা সৈয়দা রিজওনা

তাহিরপুরে ফসলরক্ষা বাধঁ  ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও জলবায়ূ উপদেষ্টা সৈয়দা রিজওনা 

মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ প্রতিনিধি
অন্তবতীকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,আমরা চাই না আগের ফ্যাসিস্ট সরকারের মতো ছাত্রদের উপর লিথাল উইপন ব্যবহার করতে। কেননা আজকের ছাত্ররা আগামীর নতুন বাংলাদেশ বির্নিমারেণর কারিগর। তাদের সাথে আলোচনার মাধ্যমে দেশের সকল সমস্যার পর্যায়ক্রমে  সমাধান করতে হবে । তিনি বলেন দেশে বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। দেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সর্বস্তরের জনগনের অকুণ্ঠ সমর্থন থাকলে দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করলে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।


মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসলরক্ষা বাঁধ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন  মন্তব্য করেন ।

তিনি আরো বলেন, ছাত্ররা রাস্তায় না নেমে দাবী নিয়ে আলোচনা করতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে। ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সাথে আলোচনা করতে পারে। এক কলেজের সাথে আরেক কলেজের যে সমস্যা হচ্ছে ছাত্ররা চাইলে তাদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারেন। আমরা অনুরোধ করব ছাত্ররা যাতে রাস্তায় না নেমে দাবী নিয়ে আলোচনা করেন।

এছাড়াও হাওর পরিদর্শনের সময় পরিবেশ বন ও জলবায়ু এবং পানি মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওনা হাসান বলেছেন, বাঁধ ভেঙ্গে যাতে হাওরের ফসল না ডুবে সেইজন্য আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। হাওর উন্নয়নে যে মাস্টার প্লান রয়েছে হাওর বাঁচাতে সেটির রিভিশন করা হবে বলে জানিয়েছেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জে জেলা প্রশাসক ড.ইলিয়াছ মিয়া,পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ##


Tag
আরও খবর